June 13, 2026, 9:03 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি ডা. মো. মাহমুদুল হক মাহমুদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার ও বিজয় কুমার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তারসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ইয়াসমিন তুলি ও মনির হোসেন। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

২০২৬ সালের বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের সফলতা কামনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় ২০২ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া শিক্ষক, অতিথি ও অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাদের আন্তরিকভাবে বিদায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা