রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার গুঞ্জন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আসন্ন রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মোঃ আল মামুনকে নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে।
বিশেষ করে ফেসবুকে কিছু তরুণ তার পক্ষে বিভিন্ন পোস্ট শেয়ার করে তাকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি জানাচ্ছেন।
এতে করে এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মোঃ আল মামুন জানান, “আমি নির্বাচন করবো কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত নই। কিছু ছেলে ফেসবুকে আমাকে নিয়ে পোস্ট করছে, বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছে। তবে আমি এখনো নির্বাচন করার জন্য প্রস্তুত নই।”
তিনি আরও বলেন, “আমি রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। যদি এলাকার মানুষ চায় এবং পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারি।”
এদিকে, স্থানীয়দের একটি অংশ মনে করছেন— আল মামুন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকায় তিনি প্রার্থী হলে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।