July 30, 2026, 8:25 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আবির হোসেন মৃধার দৃঢ় অবস্থান

জাকারিয়া রানা নিজস্ব প্রতিবেদক

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আবির হোসেন মৃধার দৃঢ় অবস্থান

জাকারিয়া রানা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১ নং মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ও উদ্যমী ছাত্রনেতা আবির হোসেন মৃধা।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আবির হোসেন মৃধা ইতোমধ্যে এলাকায় নানা সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দলীয় আদর্শ ও নীতির প্রতি তার অটল প্রতিশ্রুতি তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন অনেকেই।
প্রার্থীতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আমি সবসময় তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তার এই ঘোষণার পর স্থানীয় ছাত্রনেতা ও কর্মীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাকে একজন যোগ্য, পরিশ্রমী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন।
আবির হোসেন মৃধা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় তিনি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা