April 17, 2026, 10:35 am
শিরোনাম :
পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন

উত্তর আধুনগর হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নুরুল আমিন লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম

উত্তর আধুনগর হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নুরুল আমিন লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আধুনগর হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। তাঁর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর একে একে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তোমাদের সৎ, শিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি আরও বলেন, পরীক্ষার হলে অবশ্যই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সততার সাথে পরীক্ষা দিতে হবে এবং কোনো ধরনের অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মনোযোগ সহকারে পড়ালেখা চালিয়ে গেলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।” পাশাপাশি তিনি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
নাজিম উদ্দিন চেয়ারম্যান তাঁর বক্তব্যে শিক্ষা উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আধুনগর ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করা হয়, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা