July 30, 2026, 6:49 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বগুড়ায় গণসমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেতৃবৃন্দের বক্তব্য

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

বগুড়ায় গণসমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেতৃবৃন্দের বক্তব্য

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

তারিখ: ৬ এপ্রিল ২০২৬, সোমবার
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও শহীদ খোকন পার্কে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আয়োজনে বিকাল ৩টা থেকে শুরু হয়ে পরবর্তীতে বিকাল ৪টায় শহীদ খোকন পার্কে সমাবেশের মূল পর্ব অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী (বগুড়া-৬) অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং সঞ্চালনা করেন অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক মো: সারজিস আলম, ডাঃ মাহমুদা আলম মিতু, অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ, অধ্যক্ষ শাহাবুদ্দীন, মো: গোলাম রব্বানী, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং সাকিব মাহদী।

সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো: সারজিস আলম দীর্ঘ বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। তিনি আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশের জন্য শুভ হবে না। তিনি তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীকে সমর্থন জানান এবং গণভোটের রায়ের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা