July 30, 2026, 8:21 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

গণভোটে প্রাপ্ত রায় বাস্তবায়নের দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জুলাই জাতীয় সনদ–২০২৫ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোটের ফল দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাদের আত্মত্যাগের আলোকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি:
৫ এপ্রিল ২০২৬: সংবাদ সম্মেলন

৬ এপ্রিল ২০২৬ (সোমবার, বিকাল ৪টা): গোল টেবিল বৈঠক

স্থান: বিডিবিএল ভবন (লেভেল-৮), ১২ কাওরান বাজার

৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার, সকাল ১১টা): সমাবেশ ও অবস্থান কর্মসূচি

স্থান: শাহবাগ (জুলাই চত্বর)

কর্মসূচিগুলোতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫—ভবিষ্যতের পথরেখা’ বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে। আয়োজকরা জানান, গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে সংস্কার প্রস্তাব, সংস্কার অধ্যাদেশ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে এই ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।

এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দিচ্ছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্লাটফর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা