July 31, 2026, 9:02 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জলঢাকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মেনাজুল ইসলাম রানার বিশাল শোডাউন

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

জলঢাকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে মেনাজুল ইসলাম রানা -কে দেখতে চায় তৃণমূল

সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

আগামী দিনে নীলফামারীর জলঢাকা উপজেলা শাখা ছাত্রদলের শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব গঠনে রাজপথের অকুতোভয় ও ত্যাগী ছাত্রনেতা মো. মেনাজুল ইসলাম আরএন-কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। বর্তমানে জলঢাকা পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা এই ছাত্রনেতাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন সাধারণ ছাত্ররা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মেনাজুল ইসলাম আরএন দুর্দিনের রাজপথে সবসময় অগ্রভাগে থেকেছেন। দলের দুঃসময়ে জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে তিনি যেভাবে সংগঠনকে সুসংগঠিত করেছেন, তা প্রশংসার দাবি রাখে। একজন সৎ, যোগ্য ও কর্মী বান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে তিনি সাধারণ কর্মীদের মনে জায়গা করে নিয়েছেন।
উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রদল কর্মীদের দাবি, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিতে মেনাজুল ইসলাম আরএন-এর বিকল্প নেই। তার মতো দুঃসাহসী ও ত্যাগী নেতৃত্ব উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে জলঢাকায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা