July 30, 2026, 9:07 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

​জিয়া মঞ্চ পিরোজপুর পৌর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন আহবায়ক মাইনুল – সদস্য সচিব মাহাবুব

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

​জিয়া মঞ্চ পিরোজপুর পৌর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন আহবায়ক মাইনুল – সদস্য সচিব মাহাবুব

​নিজস্ব প্রতিবেদক :

​জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর জেলার “পিরোজপুর পৌর শাখা”-র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।১৭ মার্চ ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
​বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালের নির্দেশক্রমে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
​নতুন এই তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাঈনুল ইসলাম মামুন,​সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মো. মাহাবুবুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মো. নান্না শেখ।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা শাখা, বরিশাল বিভাগীয় টিম অথবা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। এছাড়া উল্লেখ করা হয়েছে, সংগঠনের যেকোনো সাংগঠনিক সিদ্ধান্তে উপরোক্ত তিন নেতার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা