July 28, 2026, 4:18 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও প্রতিবাদ সভা

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও প্রতিবাদ সভা

কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি,
,প্রতিবাদ সভা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ পালন করা হয়েছে।

রবিবার (১৫ ই মার্চ) বিকেলে কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ( ক্যাব) কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম ।সভাপতিত্ব করেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: দিদারুল আহসান, থানা প্রতিনিধি পরিদর্শক রাফায়েল ।

ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানেটারি অফিসার মোঃ শহিদুল ইসলাম রন্টু, বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি, বনিক সমিতির প্রতিনিধি,হোটেল রেস্তোরাঁর প্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট
সমিতি কাজিপুর শাখার সভাপতি মোঃ হারুনর রশীদ, সাধারণ সম্পাদক মামুন হোসেন হিটলার,বেকারি ফ্যাক্টরির প্রতিনিধি, হাটবাজার ইজারাদার প্রতিনিধি, সিএনজি মালিক সমিতির প্রতিনিধিগণ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য হযরত আলী, মোস্তফা কামাল, গোলাম কিবরিয়া খান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, আব্দুল মজিদ, সম্রাট, সহ অন্যান্য সদস্য বৃন্দসহ।

সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।এখন ও অনেক মানুষ তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানেনা। সকল ব্যবসায়ী ও ভোক্তাদের প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।আগামী ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে নজরদারি বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করার কথা আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা