July 30, 2026, 11:27 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমান

সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি

বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীকে মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার ৩নং বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমান (বি এ)। শুভেচ্ছা বার্তায় তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
হাফিজুর রহমান (বি এ) বলেন, “৫নং ওয়ার্ডের গরিব, দুঃখী ও মেহনতী মানুষের উন্নয়ন এবং এলাকার রাস্তাঘাটের টেকসই পরিবর্তন আমার মূল লক্ষ্য। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দিয়ে ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, “এর আগে অনেক মেম্বার এসেছেন এবং গিয়েছেন, কিন্তু এলাকার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করার এবং উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা