August 1, 2026, 11:14 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সিমান্ত তালুকদার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সিমান্ত তালুকদার

পবিত্র রমজান মাস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী শহীদদের স্মরণ এবং আহত সংগ্রামীদের সম্মানে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ মার্চ) বাদ আসর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আহত সংগ্রামীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতাকর্মী, জুলাই যোদ্ধা, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ

গঠনের আহ্বান জানান তারা।
এ সময় রমজানের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা ধারণ করে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে সদস্য সচিব আলী বিন আজম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলিফ, মুখ্য সংগঠক মিরাজ আহম্মেদ এবং মুখপাত্র হুমাইরা আক্তার বৃষ্টি উল্লেখযোগ্য।

পাশাপাশি সংগঠনের উদ্যোগে দুস্থ, অবহেলিত মানুষ, পেশাজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা