July 30, 2026, 10:47 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২/৩/২০২৬ইং সকাল ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন সংবেদনশীল রোগের ঝুঁকি কমাতে এ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃসুবীর,বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আফজালুল আলম ও ডাঃ শুভেন্দু, উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, ধর্মপাশা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার জনাব লিয়াকত আলী সাহেব, এবং উপস্থাপনা এবং সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায়। তারা জলবায়ু সংবেদনশীল রোগ দ্রুত শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা