চিরিরবন্দরে ওয়ার্ডবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ আব্দুল মজিদ
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সমাজসেবক ও সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ আব্দুল মজিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
তিনি আরও বলেন, ঈদ মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তাই ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মোঃ আব্দুল মজিদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবা করে যেতে চান। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মোঃ আব্দুল মজিদ এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসীর মতে, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার আন্তরিক প্রচেষ্টা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে অনেকেই তাকে আবারও ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দেখতে চান।