August 2, 2026, 12:09 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

​”সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার”

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

​”সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার”

পিরোজপুর প্রতিনিধি:

আগামী পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের কাছে প্রিয় নেতৃত্ব হয়ে এই ওয়ার্ডে সাধারণ মানুষের পছন্দের তালিকায় শীর্ষ নাম হিসেবে উঠে আসছে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,পিরোজপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক,সাবেক সদস্য সচিব মো: আলাউদ্দিন হাওলাদার।
​তারুণ্যের প্রতীক ও সেবার অঙ্গীকার
​দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা আলাউদ্দিন হাওলাদার এবার ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে মুরুব্বিদের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও সাহসী নেতা হিসেবে পরিচিত। বিগত দিনে সামাজিক কর্মকাণ্ড ও মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

​স্থানীয় বাসিন্দাদের মতে, ০৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন শিক্ষিত ও সৎ জনপ্রতিনিধির প্রয়োজন, যা আলাউদ্দিন হাওলাদারের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন।

০৯ নং ওয়ার্ডের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন হাওলাদার শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি এলাকার বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে করোনাকালীন সময় বা সাম্প্রতিক বিভিন্ন সামাজিক সংকটে তার মানবিক ভূমিকা ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

​নিজের প্রার্থীতা নিয়ে মো: আলাউদ্দিন হাওলাদার বলেন,​​”আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে আসতে চাচ্ছি।”আমি এই ০৯ নং ওয়ার্ডের কুমিরমারা গ্রামের সন্তান। ছাত্রজীবন থেকেই মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। ০৯ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি— এই ওয়ার্ডের প্রতিটি অলিগলি হবে নিরাপদ এবং প্রতিটি নাগরিক পাবে তার প্রাপ্য অধিকার।” দল-মত নির্বিশেষে এই ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাল এবং নিরাপদ বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”আমার
​মূল লক্ষ্য মাদকমুক্ত সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠা।তাই আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

নির্বাচনের আলোচনা শুরু হওয়ার সাথে সাথে তার পক্ষে জনসমর্থন জোয়ারে রূপ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন হাওলাদার এবার এই ওয়ার্ডে চমক দেখাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা