August 3, 2026, 2:04 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নীলফামারীতে নবনির্বাচিত এমপি আল ফারুককে এনসিপির সংবর্ধনা ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে নবনির্বাচিত এমপি আল ফারুককে এনসিপির সংবর্ধনা ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় শহরের স্টেশন রোডের ডালপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর আমীর আনোয়ারুল ইসলাম, শহর নায়েবে আমীর আনোয়ারুল হক শাহ, শহর সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ, শহর সহ-সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী ও হাফিজুর রহমান, ব্যবসায়ী সমিতির নেতা সুলতান মাহমুদ, এনসিপি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো. সামসুল হক শাহ ও মোহাইমেনুর রহমান সানা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সিজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব এস এম ইফতেখারুল হক আবির উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা