August 3, 2026, 2:05 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও জনগণের দ্বারে দ্বারে গিয়ে দোয়া নিচ্ছেন নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও জনগণের দ্বারে দ্বারে গিয়ে দোয়া নিচ্ছেন নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও দোয়া নিতে মাঠে নেমেছেন নীলফামারী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে ইউনিয়নভিত্তিক সফর করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

ইতোমধ্যে তিনি ভোগডাবুড়ী ইউনিয়ন, বামুনিয়া ইউনিয়ন, ডোমার পৌরসভা, ডিমলা সদর ইউনিয়ন ও ডোমার সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সফর সম্পন্ন করেছেন। এসব সফরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, জনবল সংকট ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

আগামী দিনগুলোতেও তিনি ডোমার ও ডিমলা উপজেলার অবশিষ্ট ইউনিয়নগুলোতে সফর করবেন বলে জানা গেছে। এ সফরের মাধ্যমে তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের মানুষের মতামত সংগ্রহ করবেন।

এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “এই বিজয় ডোমার-ডিমলার জনগণের ভালোবাসার ফল। তাই নির্বাচনের পর তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া নেওয়া আমার নৈতিক দায়িত্ব। জনগণের পরামর্শ নিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
তার এই গণসংযোগ কার্যক্রমকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, জনগণের সঙ্গে এমন সরাসরি যোগাযোগ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা