নীলফামারীতে জামায়াতে আয়োজনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত।
শহিদুল ইসলাম প্রতিদিন , নীলফামারী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াত কার্যাল আল-হেলাল একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
সভায় সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইবারের নির্বাচিত জিএস মরহুম অধ্যাপক গোলাম আযম ছিলেন এশিয়া মহাদেশের অন্যতম দক্ষ মুসলিম রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তান সরকারের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। এই অপরাধে তাকে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে।”
মাওলানা আব্দুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভাষা সৈনিক হিসেবে অধ্যাপক গোলাম আযমের নাম ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়নি। তিনি বলেন:
“বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা, তারা বাংলাদেশের ইতিহাসের সত্যটুকু তুলে ধরবেন। সত্যকে আড়াল করে কোনো জাতি এগোতে পারে না।”
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
মাওলানা আন্তাজুল ইসলাম, সেক্রেটারি, জেলা জামায়াত।
অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সংসদ সদস্য (নীলফামারী-২) ও সহকারী জেলা সেক্রেটারি।
আবু হানিফা শাহ, আমির, সদর উপজেলা।
অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, শহর সেক্রেটারি।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মুনতাকিম