August 3, 2026, 3:03 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সংসদীয় ১২ (নীলফামারী-১) আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

সংসদীয় ১২ (নীলফামারী-১) আসনের এমপি হিসেবে
শপথ গ্রহণ করলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা, উপজেলা (ডোমার) প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি জাতীয় সংসদে নীলফামারী-১ আসনের জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “নীলফামারী-১ আসনের সর্বস্তরের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব। ডোমার ও ডিমলার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”
স্থানীয়ভাবে তার শপথ গ্রহণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, নতুন এমপির নেতৃত্বে নীলফামারী-১ আসনে উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা