August 3, 2026, 2:56 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জনগণের ভালোবাসায় সিক্ত নীলফামারী-২ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

জনগণের ভালোবাসায় সিক্ত নীলফামারী-২ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ

শহিদুল ইসলাম প্রতিবেদক, নীলফামারী |

জনগণের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নীলফামারী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।

নির্বাচনী এলাকা পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে স্থানীয়রা তাকে ভালোবাসার ডালি ও ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন।
আজ শনিবার, রামগঞ্জ /লক্ষিচাপ /ইটাখোলা সরেজমিনে দেখা যায়, সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ এলাকায় পৌঁছামাত্রই স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মানুষের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সংসদ সদস্য বলেন, “জনগণের এই ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণা। আমি নীলফামারী সদর আসনের মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকব এবং এই অঞ্চলের উন্নয়নে নিরলস কাজ করে যাবো।”

স্থানীয়রা জানান, অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ একজন জনবান্ধব নেতা, যাকে কাছে পেয়ে তারা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা