July 28, 2026, 3:37 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

রায়গঞ্জ বাগানবাড়ীতে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ বাগানবাড়ীতে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাগানবাড়ীতে বাগানবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় বাগানবাড়ী মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাহমুদুল হক মাহমুদ, মেডিকেল অফিসার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন আকন্দ, সাবেক মেয়র, রায়গঞ্জ পৌরসভা।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মোঃ তমাল সরকার, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট,
রায়গঞ্জ উপজেলা শাখা

মোঃ গোলাম মোক্তাদির, সদস্য সচিব, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল

মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী

মোঃ রাশিদুল হাসান মিরন, সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ সাইফ-উদ্দিন আহমেদ (সাইফ), এম.বি.বি.এস।

টুর্নামেন্টে পাবনা, বেলকুচি, শিবগঞ্জ, উল্লাপাড়া ও ধানগড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাহাদ ফার্মেসী।
আয়োজক কমিটিতে ছিলেন সজীব, রাইসুল, হিমেল, জিসান, সাগর, রহমাতুল্লাহ, জিম, রিমেল, সিফাত, তাসিন, হৃদয়, সাব্বির, মনি সাগর, সিয়াম ও জাহিদ।
টুর্নামেন্টে সহযোগিতা করেন—
মেসার্স ভাই বোন ফার্নিচার এন্ড সিএনসি নকশা ঘর, মেসার্স হাসিব হিমেল ডাইং ও উইভিং ফ্যাক্টরি, ক্যাফে ফার্স্ট ফুড, কাচ্চি মাস্টার এন্ড বিরিয়ানি হাউজ, মোস্তফা নাহার ডায়াগনস্টিক সেন্টার ও এডিসি ল্যাব।

সুন্দর এই ক্রীড়া আয়োজনের জন্য বাগানবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজক কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা