July 29, 2026, 8:21 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

মেট্রোপলিটন পুলিশের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

মেট্রোপলিটন পুলিশের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ ১৭ জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটের সময় নগরীর বয়রা পুলিশ লাইন্স মাঠে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হয়। সেক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা আমাদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দৈহিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। তিনি আরো বলেন দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সবাই উপভোগ করবেন। ভালো খেলার মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে এবং পুলিশের জাতীয় পর্যায়ের খেলায় ভালো সাফল্য অর্জন করা সম্ভব হবে। এছাড়াও পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা