April 21, 2026, 9:28 am
শিরোনাম :
লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ বাউফলে অভিযান: গাঁজা জামালের স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক প্রধানমন্ত্রী’র বগুড়া সফর নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার (২) ​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেনের বদলি—জনগণের হৃদয়ে রয়ে গেলো তাঁর সৎ ও মানবিক কর্মকীর্তি

নিজস্ব প্রতিনিধি : মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেনের বদলি—জনগণের হৃদয়ে রয়ে গেলো তাঁর সৎ ও মানবিক কর্মকীর্তি

নিজস্ব প্রতিনিধি : মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

বান্দরবান জেলার লামা থানায় প্রায় এক বছর দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে বিদায় নিলেন জনপ্রিয় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, মানুষের কাছে সহজে ধরা দেওয়ার মানসিকতা লামার সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল।

ওসি তোফাজ্জল হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরো থানায় তৈরি করেন ঘুষমুক্ত পরিবেশ। সবার জন্য সমান আচরণ ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়ে তিনি দ্রুতই পরিচিত হন একজন মানবিক, আদর্শবান ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে।

দায়িত্বকালীন সময়ে একের পর এক অপরাধ দমনে সফলতার নজির গড়েছেন তিনি। চাঞ্চল্যকর ‘আবুল টোব্যাকো অফিস ডাকাতি’ মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় তাঁর বুদ্ধিমত্তা ও সুপরিকল্পিত অভিযান দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লামা ও কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত অর্থ উদ্ধার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।

লামার সাধারণ মানুষ বলেন—ওসি তোফাজ্জল হোসেন ছিলেন একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও আপোষহীন পুলিশ অফিসার। তাঁর সময়েই এলাকায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, দখলবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মিথ্যা মামলার হয়রানি দৃশ্যমানভাবে কমে আসে। যেকোনো সময় ফোন করলে তাকে পাওয়া যেত—এটিই তাকে মানুষের কাছে আরও কাছের মানুষে পরিণত করেছে।

বিদায়ী ওসি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “মানবসেবাই পুলিশের আসল শক্তি। মানুষের আস্থা ও ভালোবাসার সাথেই কাজ করতে হয়। কর্মস্থল বদল হলেও লামাবাসীর ভালোবাসা চিরদিন হৃদয়ে ধারণ করে রাখবো।”

তাঁর বিদায়ে থানার কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতো সৎ ও মানবিক কর্মকর্তার বিদায় লামায় এক অন্যরকম শূন্যতা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা