July 30, 2026, 6:41 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

হাতিয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

ফাতেমা আকতার , হাতিয়া উপজেলা প্রতিনিধি

হাতিয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

ফাতেমা আকতার
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন শরীফ বিতরণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের বাস ভবনে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।

দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশ পরিচালনায় ও রাষ্ট্রের সংকটকালীন সময়ে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বেগম জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের ও ব্যক্তির কাছে সম্মানের স্থান অর্জন করে নিয়েছেন। আজ দেশ নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন রোগে সঙ্কটাপন্ন অবস্থায়। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন জেল জুলুম করেছেন। আজ তিনি বয়সের ভারে নানান রোগে অসুস্থ্য হয়ে পড়েছেন। আল্লাহর কাছে আমরা সকলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নয় বরং প্রত্যেকে মনের অন্তস্থল থেকে তার রোগমুক্তির জন্য দোয়া করি।

বেগম জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ খতমে কোরআন ও দোয়া মাহফিলে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও আশপাশের স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। পরে মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা