July 30, 2026, 6:41 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ডিমলায় আনসার-ভিডিপির বাইস্কোপ প্রচার: নিয়োগ প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামীকাল

আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি

ডিমলায় আনসার-ভিডিপির বাইস্কোপ প্রচার: নিয়োগ প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামীকাল

আব্দুল হালিম
ডিমলা উপজেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ছোটপুল বাজারে ব্যতিক্রমী উদ্যোগে আয়োজন করা হয়েছে আনসার-ভিডিপির নিয়োগ প্রশিক্ষণ প্রচারণা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাইস্কোপ প্রদর্শনের মাধ্যমে আগামীকাল অনুষ্ঠিতব্য নিয়োগ প্রক্রিয়া ও প্রশিক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

কর্তৃপক্ষ জানায়, আগামীকাল শনিবার বিকাল ৩টা থেকে ডিমলা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের পচারহাট সরকারি প্রাইমারি স্কুল মাঠে আনসার-ভিডিপির নতুন নিয়োগ প্রশিক্ষণ শুরু হবে। এ উপলক্ষে আজ ছোটপুল বাজারে বাইস্কোপের মাধ্যমে প্রশিক্ষণের নিয়ম, শৃঙ্খলা, নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা এবং আনসার-ভিডিপির ভূমিকা তুলে ধরা হয়।

ডিমলা উপজেলা ভিডিপি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম জানান, গ্রামীণ পর্যায়ে যুব ও যুবতীদের কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপত্তা সচেতনতা এবং সরকারি দায়িত্ব পালনের গুরুত্ব বোঝাতে এ প্রচারণা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আগামীকাল ৪০ জন নারী ও ৪০ জন পুরুষকে সরকারি তহবিল থেকে নিয়োগ দেওয়া হবে। তাদেরকে ন্যায়নীতি, শৃঙ্খলা, ভদ্রতা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা এবং সরকারি কার্যক্রমে দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
• জনাব সাইফুল ইসলাম, উপজেলা অফিসার, ভিডিপি ডিমলা
• পিসি লেক্টারেল কমান্ডার তাইজুল ইসলাম, জলঢাকা
• মোহাম্মদ কিবরিয়া ইসলাম, উপজেলা অফিসার, ভিডিপি জলঢাকা
• ব্যাটেলিয়ান অফিসার ছত্রসহ আনসার-ভিডিপির আরও কর্মকর্তারা
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক এবং সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

বাইস্কোপে তুলে ধরা হয়—

* প্রশিক্ষণের ধাপসমূহ
* নিরাপত্তা ও শৃঙ্খলার গুরুত্ব
* গ্রামীণ নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা

বক্তৃতায় সাইফুল ইসলাম আরও বলেন, করোনা মহামারির সময় ঝুঁকি নিয়ে আনসার-ভিডিপি দেশের মানুষের পাশে কাজ করেছে। ভবিষ্যতেও মাদক নির্মূল, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, টেন্ডারবাজি ও সামাজিক অপরাধ দমনে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিয়োগপ্রার্থীদের মূল সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং স্থানীয় চেয়ারম্যানের নাগরিক সনদ আনতে হবে।

স্থানীয়দের মতে, বাইস্কোপের মতো ঐতিহ্যবাহী প্রচারণা মাধ্যম ব্যবহার করায় গ্রামের তরুণদের মধ্যে চাকরি ও প্রশিক্ষণ নিয়ে আগ্রহ বাড়ছে। তারা আশা করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে সমাজে নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা