July 30, 2026, 7:34 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

হঠাৎ কম্পনে দুললো সিরাজগঞ্জ, ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

হঠাৎ কম্পনে দুললো সিরাজগঞ্জ, ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

যমুনাপারের জেলা সিরাজগঞ্জে হঠাৎই ভূকম্পন অনুভূত হয়েছে শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে। ৭–৮ সেকেন্ড স্থায়ী আকস্মিক কম্পনে শহর থেকে গ্রাম—সব জায়গায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মূল সময় ছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭, যা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়।

স্থানীয় ব্যবসায়ী সজিব জানান, “দোকানে বসে আছি, হঠাৎ ভবন কাঁপতে শুরু করল। দেয়াল আর মেঝে নড়তে দেখে আমরা সবাই দ্রুত বাইরে বের হয়ে যাই।”

আরেক প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান জানান, “হঠাৎই মাথা ঝাঁকুনি লাগার মতো অনুভব করি। মুহূর্তেই বুঝি ভূমিকম্প। পরে ফেসবুকে পোস্ট দেখে নিশ্চিত হই।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভূমিকম্পের খবর। অনেকে নিজের অভিজ্ঞতা ও ভিডিও আপলোড করায় সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ার বিষয়টি দ্রুতই চারদিকে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা