July 30, 2026, 7:31 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল সমাবেশ

নীলফামারী প্রতিনিধি: মো: শহিদুল ইসলাম

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল সমাবেশ

নীলফামারী প্রতিনিধি: মো: শহিদুল ইসলাম

নীলফামারী শহর ও সদর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজ সকালে নীলফামারী আলহেলাল একাডেমী মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

নীলফামারী সদর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এবং সদর সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: হারুনার রশিদ কেন্দ্র সহ সভাপতি,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট আলফারুক আব্দুল লতিফ সহকারি সেক্রেটারি নীলফামারী জেলা এবং নীলফামারী ২আসনের দাড়িপাল্লার প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা আমীর, উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলিও কমিটির সদস্য আবুল হাশেম বাদল, সহ ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আনোয়ারুল ইসলাম সহকারী সেক্রেটারী নীলফামারী জেলা,,আবু হানিফ শাহ,সদর আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, আব্দুল মালেক কাজ্বী শাহ,হামিদুল ইসলাম, সদর সেক্রেটারি, শ্রমিক নেতা মনিরুজ্জামান জুয়েল, মোকাররম হোসেন সাঈদী আনিসুজ্জামান আজাদ, তৌহিদুল ইসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিতকরণের ওপর জোর দেন এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত ১৭ বছরের শাসনকালে শ্রমিকদের হক আদায় না হওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেন।

সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন যে, বিগত ১৭ বছরে শ্রমিকদের পাওনা মজুরি ও অন্যান্য হক আদায় নিয়ে টালবাহানা করা হয়েছে। তাঁরা বলেন, “বিগত আওয়ামী লীগের ১৭ বছরে শ্রমিকদের হক আদায় হয়নি। শ্রমিকদের সঠিক মজুরি, পাওনা-দাওনা সরকার দেয়নি। যারা বড় বড় কথা বলে, তারাই শ্রমিকদের হক নষ্ট করেছে ”

তাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রমিকদের ন্যায্য দাবি ও হক নিয়ে জামায়াত নেতারা বিস্তারিত বক্তব্য দেন এবং ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা