জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ভোলা জনাব মোহাম্মদ শরীফুল হক, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইব্রাহীম।
ডিআইজির ভার্চুয়াল উপস্থিতি ও নবাগত কর্মকর্তাকে স্বাগত
কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
এছাড়া, লালমোহন সার্কেলে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ-কে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সভায় পুলিশ সদস্যদের বক্তব্য ও তাৎক্ষণিক সমাধান
সভায় ভোলা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় ধৈর্যসহকারে সকল বক্তব্য শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন— সাহসিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবশ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান
সভায় পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসারদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, ভোলা।
আরআই কাজী আনসার আলীর পদোন্নতি উপলক্ষে বিদায় সংবর্ধনা
ভোলা জেলা পুলিশ লাইন্সে কর্মরত আরআই জনাব কাজী আনসার আলী-এর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে বিদায় সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, ডিআই-১, ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস ও সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।