July 29, 2026, 4:59 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

গাইবান্ধায় মানবিক উদাহরণ

মানব বার্তা ডেস্ক

গাইবান্ধায় মানবিক উদাহরণ: ৪০ বছরের বিধবা নারীকে দুই সন্তানসহ বিয়ে করলেন ১৮ বছরের যুবক সোহাগ
“সওয়াবের আশায় করেছি”— বললেন নববিবাহিত সোহাগ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় এক মানবিক ও ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন স্থানীয় এক তরুণ। মাত্র ১৮ বছর বয়সে ৪০ বছরের এক বিধবা নারীকে দুই সন্তানসহ বিয়ে করে নজির স্থাপন করেছেন সোহাগ নামের এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী কয়েক বছর আগে স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে কঠিন সময় পার করছিলেন। আর্থিক সংকট ও সামাজিক অবস্থার কারণে তিনি চরম অসহায় অবস্থায় ছিলেন। বিষয়টি জানতে পারেন সোহাগ। পরে তিনি পরিবার ও সমাজের সমালোচনার ভয় উপেক্ষা করে সওয়াব ও মানবিক বিবেচনায় তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সোহাগ জানান, “আমি কোনো স্বার্থে নয়, সওয়াবের আশায় বিয়ে করেছি। তিনি কষ্টে ছিলেন, আমি ভেবেছি, যদি একটু সহায়তা করতে পারি, আল্লাহ তাতে খুশি হবেন।”
বিয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার এই সিদ্ধান্তকে সাহসী ও মানবিক বলেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন বয়সের পার্থক্য নিয়ে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “এই ঘটনাটি সমাজে ভিন্ন বার্তা দিয়েছে। ভালো উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ কখনও ছোট নয়।”
মানবিক দৃষ্টিকোণ থেকে সোহাগের এই বিয়ে এখন গাইবান্ধা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা