October 27, 2026, 7:39 am
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা প্রথম স্থান ধানঘরা উচ্চ বিদ্যালয়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা প্রথম স্থান ধানঘরা উচ্চ বিদ্যালয়

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় আবারও সাফল্যের স্বাক্ষর রাখল। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রজেক্টে ১ম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।

শুধু বিজ্ঞান প্রজেক্টই নয়, উপজেলা পর্যায়ের বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডেও প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি সর্বমোট শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে।

এই সাফল্যের পেছনে শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ওয়ারিদ আব্দুল্লাহ (ইউশা)। তিনি ইতিপূর্বে জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের মতে, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়।

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা