September 30, 2026, 10:37 pm
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার

হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার।

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবার ধরণ সম্পর্কে তুলে ধরে সচেতনতামূলক সির্টিজেন সার্টার স্থাপন করা হয়েছে।

বুড়িরচর, সোনাদিয়া, জাহাজমারা, হরনী, নলচিরা, তমরুদ্দি, চর ঈশ্বর, চরকিং, সুখচর, নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে এসব সির্টিজেন সার্টার লাগানো হয়েছে।

সিটিজেন সার্টারে গ্রাম আদালত কি? সেবা গ্রহণের পদ্ধতি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে গ্রাম আদালতের মাধ্যমে নির্ধারিত আইনি কাঠামোর মধ্যে সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে জানানো হচ্ছে।

সচেতনতামূলক ব্যানারে উল্লেখ করা হয়েছে অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও অভিযোগের ক্ষেত্রে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে জানানো এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করাই এ প্রচারণার অন্যতম উদ্দেশ্য। ইউনিয়ন পরিষদগুলোতে সিটিজেন সার্টার স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ যেন গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাম আদালতের সমন্বয়কারী মো. আশরাফ উদ্দিন বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের প্রচারণার মাধ্যমে মানুষ গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা গ্রহণের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে নির্ধারিত বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে জনগণকে জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়লে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণ মানুষ আরও সহজে এ সেবা গ্রহণ করতে পারবেন।

এদিকে হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক ব্যানার স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে প্রচারণা আরও বাড়ানো হলে সাধারণ মানুষ এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা