October 26, 2026, 8:21 pm
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

আবু মোহাম্মদ, রায়গঞ্জ প্রতিনিধি

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

আবু মোহাম্মদ, রায়গঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের (১৯) বাড়ির সামনে অনশন করছেন সুবর্ণা (১৮) নামের ওই তরুণী।

সুবর্ণা জানান, আসিফ সম্পর্কে তাঁর খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে তাঁর একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।

আসিফের বাবা আবু হাশেম বলেন, তিনি তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।

সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। সুবর্ণা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে।

আসিফ পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, আসিফের বিরুদ্ধে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা