August 21, 2026, 3:51 pm
শিরোনাম :
নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী

চিরিরবন্দরে ফুলপুর-ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে ফুলপুর-ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী ফুলপুর ও ধুরইল রামনবমী বারুণী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া (এমপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন বিএনপি ও অমরপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মেলা উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এলাকাবাসী জানান, রামনবমী বারুণী মেলা এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আয়োজন। প্রতিবছর এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে আয়োজিত এ মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মেলার সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা