August 21, 2026, 11:09 am
শিরোনাম :
জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত

সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ বছর বয়সী এক ডাম্প ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার S&B ভাটার সামনে, নুর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি চলাচলের সময় চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়গঞ্জ হাসপাতাল সূত্রে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত চালক ও আহত হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা