October 27, 2026, 7:38 am
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

চিরিরবন্দরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

মোঃ আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর

চিরিরবন্দরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান মিয়া এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ। তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করে নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাঙালির ঐতিহ্য রক্ষার আহ্বান জানান।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী সাজসজ্জা, মুখোশ, ব্যানার-ফেস্টুন এবং লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা