September 30, 2026, 11:25 pm
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরিফ হোসেন জেলা প্রতিনিধি নোয়াখালী

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোঃ আরিফ হোসেন
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে এ ঘটনা ঘটে। তামান্না ওই বাড়ির সৌদি প্রবাসী বাদলের স্ত্রী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ির বাহার উল্যাহর মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল ও তামান্নার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।

তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে তামান্নার মনোমালিন্য দেখা দেয়।
বৃহস্পতিবার দুপুরে তামান্নার শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন।

পরে বাড়িতে ফিরে তামান্নাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশেকে খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা