September 30, 2026, 10:38 pm
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা

শাফিনুর রহমান

রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটরা

রংপুর থেকে শাফিনুর রহমান :

“দাও ফিরে সে অরণ্য, লও এ নগর”—কবির এই আহ্বানকে সামনে রেখে এবং “গাছ লাগিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রংপুর সদরের উদ্যোগে উপজেলা পরিষদের অভ্যন্তরের বিভিন্ন স্থানে একযোগে ৩৫০টি চারা গাছ রোপণ করা হয়।
জেলা কমান্ড্যান্ট মো. সহিদুল ইসলামের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন, উপজেলা প্রশিক্ষিকা জান্নাত আরা, ১০০ জন ভাতাভোগী ও ভিডিপি সদস্য। পাশাপাশি স্থানীয় স্কাউট সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন নার্সারি থেকে ১০০টি তাল, ৫০টি অর্জুন, ৫০টি কাঠবাদাম, ৫০টি জারুল, ৫০টি হরীতকী ও ৫০টি বকুল—মোট ৩৫০টি চারা সংগ্রহ করা হয়। চারা সংগ্রহের পর দুই থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করা হয়।
পরে নির্ধারিত দূরত্বে গর্ত খনন করে মাটির সঙ্গে কম্পোস্ট সার মিশিয়ে চারাগুলো রোপণ করা হয়। রোপণের পর হালকা পানি দেওয়ার পাশাপাশি চারাগুলোর সুরক্ষায় ফেন্সিংয়ের ব্যবস্থাও করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা