October 2, 2026, 8:18 am
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​

বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)-এর সাথে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়া পথচারী আকরাম বিশ্বাস দুই গাড়ির চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কন্টেইনারের সংঘর্ষের সময় পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা