দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক।
বিশেষ প্রতিবেদক :ইমন রহমান
ভোলার দৌলতখানে দলের সিনিয়র নেতাকে অশালীন ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. লোকমান হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে দৌলতখান থানা পুলিশ তাকে আটক করে।
অভিযোগকারী দৌলতখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মাস্টার জানান, বুধবার দৌলতখান বাজারের উত্তর মাথায় তিনি দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সহ-সভাপতি গোলাম কবির স্বপনের সঙ্গে নাস্তা করছিলেন। এ সময় লোকমান হোসেন সেখানে এসে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং মারধরের জন্য এগিয়ে আসেন বলে অভিযোগ করেন তিনি।
পরে জসিম মাস্টার দৌলতখান থানায় গিয়ে লোকমান হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। জসিম মাস্টার বলেন, “লোকমান হোসেন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারতে আসেন। পরে আমি থানায় অভিযোগ করি। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, “জসিম মাস্টার থানায় অভিযোগ করেছেন। তাই জিজ্ঞাসাবাদের জন্য লোকমান হোসেনকে থানায় আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হচ্ছে।