রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ: প্রধান অতিথি ইউএনও লোকমান হোসেন
আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি:
“দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ, লোষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর।
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সে তপোবন পুণ্যচ্ছায়ারাশি।”
“গাছ লাগিয়ে সাজাই দেশ
সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রংপুর সদর, রংপুরের উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: তারিখ রংপুর সদর উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন স্থানে একযোগে ৩৫০টি চারা গাছ রোপন করা হয়। জেলা কমান্ড্যান্ট জনাব মো: সহিদুল ইসলামের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো: নাসিম হাসানের নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক জনাব মো: নুরুজ্জামান শাহিন এবং উপজেলা প্রশিক্ষিকা জনাব জান্নাত আরার সক্রিয় অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় ১০০ জন ভাতাভোগী ও ভিডিপি সদস্যের মাধ্যমে চারা গাছগুলো রোপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: লোকমান হোসেন বৃক্ষরোপন অভিযানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় স্কাউটের সদস্যগনের স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, প্রথমে জেলার বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে ১০০টি তাল গাছের চারা, ৫০টি অর্জুন, ৫০টি কাঠবাদাম, ৫০টি জারুল, ৫০টি হরীতকী, ৫০টি বকুল গাছের চারা সংগ্রহ করা হয়। চারা সংগ্রহের পর (০২-০৩) দিন ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করা হয়। অতঃপর ০৮ ফুট দূরত্বে গর্ত খনন করে কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে চারাগুলো রোপন করা হয়। পরিশেষে হালকা পানি ছিটিয়ে ফেন্সিং এর ব্যবস্থা করা হয়।