September 30, 2026, 11:31 pm
শিরোনাম :
সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান আটক রংপুর সদরে ৩৫০টি চারা রোপণ, অংশ নিলেন আনসার-ভিডিপি সদস্য ও স্কাউটেরা সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত” তীব্র নিন্দা! রংপুর সদরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩৫০টি বৃক্ষরোপণ গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা হাতিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে স্থাপন করা হয়েছে সিটিজেন সার্টার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত

রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার: সড়ক দুর্ঘটনা রোধে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুল হালিম নীলফামার জেলা প্রতিনিধি: (ডিমলা নীলফামারী)

রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার: সড়ক দুর্ঘটনা রোধে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ।

আব্দুল হালিম নীলফামার জেলা প্রতিনিধি:
(ডিমলা নীলফামারী)
সহযোগিতায় :ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।

রংপুর-লালমনিরহাট মহাসড়ক দেশের অন্যতম জাতীয় গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন যাতায়াত করে থাকে। মহাসড়কটির একটি অন্যতম ঝুঁকিপূর্ণ পয়েন্ট ‘কলাবাড়ি মোড়’। মোড়টি ১৩৫° কোণে রংপুর থেকে লালমনিরহাটের দিকে বেঁকে গেছে। এই ঝুঁকিপূর্ণ মোড়ে থাকা ঘন জঙ্গল সড়কটিকে আরও বিপদজনক করে তুলেছে। বিপদজনকভাবে বেঁকে যাওয়া মোড়ে থাকা ঘন জঙ্গলের কারণে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যানবাহন সহজে চোখে পড়ে না। ফলে সড়ক দুর্ঘটনা হয়ে উঠেছে এখানকার নিত্যদিনের ঘটনা।
এসব সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেছে মহামূল্যবান বহু তাজা প্রাণ, পঙ্গুত্ব হয়েছে অনেকের নিত্য সঙ্গী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বহু পরিবার হয়েছে নিঃস্ব। বহু মায়ের কোল হয়েছে খালি, বহু পিতা হারিয়েছেন তার আদরের সন্তান, বহু স্ত্রী তার স্বামীকে হারিয়ে অকালে বৈধব্য বরণ করেছেন। বহু সন্তান অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পিতা-মাতা হারিয়ে অকালে হয়েছেন এতিম।

দিনের পর দিন এই মৃত্যুফাঁদ অপরিবর্তিত থাকলেও সম্প্রতি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: তারিখ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো: নাসিম হাসানের সার্বিক নির্দেশনা ও নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক জনাব মো: নুরুজ্জামান শাহিন এবং উপজেলা প্রশিক্ষিকা জনাব জান্নাত আরার সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় ১০০ জন ভাতাভোগী এবং ভিডিপি সদস্যের মাধ্যমে রংপুর-লালমনিরহাট মহাসড়কের কলাবাড়ি মোড়ের বিপজ্জনক জঙ্গল ও এর আশেপাশের এলাকা পরিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়। ​জঙ্গল পরিষ্কারের ফলে এখন সড়কটির Blind Spot দূর হয়েছে। এর ফলে ড্রাইভাররা দূর থেকেই বিপরীতমুখী গাড়ি দেখতে পাচ্ছেন এবং নিয়ন্ত্রিত গতিতে মোড় অতিক্রম করতে পারছেন। স্থানটিতে চলাচলের ঝুঁকি অনেকাংশে কমে আসায় স্বস্তি ফিরে এসেছে চালক, যাত্রী ও স্থানীয় পথচারীদের মনে।
​স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা