August 17, 2026, 3:23 am
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

পিরোজপুর প্রতিনিধি:

জাতীয় পে-কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগের সর্বস্তরের কর্মচারীরা। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) পিরোজপুর জেলা বিচার বিভাগের ব্যানারে আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কর্মচারীরা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জাতীয় পে-কমিশনের রিপোর্ট ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে জমা দেওয়া হলেও তা বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের কারণে সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা ও পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোঃ শামসুদ্দোহা। তিনি তার বক্তব্যে বলেন, “দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা যখন দিশেহারা, তখন পে-কমিশনের রিপোর্ট জমা হওয়া সত্ত্বেও গেজেট প্রকাশ না হওয়া অত্যন্ত দুঃখজনক।”
সমাবেশে পিরোজপুর জেলা বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ অহিদুল ইসলাম বলেন, “জ্বালানি উপদেষ্টা সম্প্রতি পে-স্কেল নিয়ে যে নেতিবাচক মতামত প্রদান করেছেন, তা সারা দেশের সরকারি চাকরিজীবীদের হৃদয়ে আঘাত করেছে। তাঁর এমন বক্তব্যে মাঠ পর্যায়ে অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়ে সানুগ্রহ হস্তক্ষেপ করবেন।”
বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করতে একটি আধুনিক ও সময়োপযোগী জাতীয় পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অবিলম্বে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে বিচার বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা