September 15, 2026, 9:58 am
শিরোনাম :

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের, দুই লাখ টাকা জরিমানা

মোঃ মহিবুল্লাহ মেহেদী গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের, দুই লাখ টাকা জরিমানা

মোঃ মহিবুল্লাহ মেহেদী
‎গাইবান্ধা জেলা প্রতিনিধি

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

‎অদ্য সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার যৌথ উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার ৯ নং ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স লাব্বাইক ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটাটিকে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

‎এ সময় ইটভাটাটির চুল্লীর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী আল-মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ শের আলম।

‎এছাড়াও অভিযানে জেলা পুলিশের একদল চৌকস সদস্য, সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা