August 16, 2026, 8:53 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চেষ্টা: বিজিবির বাধায় ভারতীয় বিএসএফ

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চেষ্টা: বিজিবির বাধায় ভারতীয় বিএসএফ

আব্দুস সামাদ পাটগ্রাম
(লালমনিরহাট) প্রতিনিধি:

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত হস্তক্ষেপ করলে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়।

‎শুক্রবার (০২ জানুয়ারি) জুম্মার নামাজের সময়কে সুযোগ হিসেবে নিয়ে শূন্যরেখার নিকট ৮২৮/২ এস নম্বর মেইন সীমান্ত পিলার এলাকায় শতাধিক বিএসএফ সদস্য ব্রিজ নির্মাণকাজ শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন ধবলসুতী বিওপিকে অবহিত করেন।
‎খবর পেয়ে ধবলসুতী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দেন। বিজিবির দৃঢ় ও অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।

‎পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ রাখার আশ্বাস দেয়। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

‎এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন,
‎“সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা