August 17, 2026, 1:53 am
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

হাতিয়ায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

ফাতেমা আকতার হাতিয়া উপজেলা প্রতিনিধি

হাতিয়ায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

ফাতেমা আকতার
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ মেলা।

বুধবার ( ২৬ নভেম্বর ) সকাল থেকে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ অফিস। স্থানীয় খামারি ও সাধারণ মানুষের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মেলার উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, খামারিদের উৎপাদিত পশু ও পাখিসমূহের মানোন্নয়ন, বাজার সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সচেতন করতেই এ আয়োজন।

মেলায় ২৬টি স্টলে ২০ জন খামারি তাদের পালন করা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন ধরনের পোষা পাখি প্রদর্শন করেন।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এমন মেলা তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এবং নতুন ক্রেতা-গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

সকাল থেকে শুরু হওয়া এ মেলা বিকেল পর্যন্ত চলে। দিন শেষে বিভিন্ন বিভাগে বিশেষ অবদান ও উৎকৃষ্ট পশুপাখি প্রদর্শনের জন্য সফল খামারিদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা