তারুণ্যের উৎসব ২০২৫: জাতীয় চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্য চিরিরবন্দরের তিন ফুটবলারকে সংবর্ধনা
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
সারাদেশে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব জেলা চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ দিনাজপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার পর দলের তিন কৃতী ফুটবলারের সম্মানে সংবর্ধনা আয়োজন করেছে চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ইউএনও ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য–সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল ইসলাম, কৃষিবিদ মঞ্জুর আলী শাহ, মোস্তাফিজুর রহমান ও হুমায়ুন কবির রিপন।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করা হয় দিনাজপুর জেলা দলের তিন উদীয়মান ফুটবলার—সাগর মহন্ত, ইয়ারাসিন আলী ও আরমান আলী। তারা এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে জেলা দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।