August 15, 2026, 9:12 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় ফুটবল খেলায় ব্যাজ পরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কম্পনিয়া পাড়ায় পূর্বনির্ধারিত ফাইনাল ফুটবল খেলার মাঠে এই ঘটনা ঘটে।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে প্রধান অতিথিকে ব্যাজ পরানোর অনুরোধ জানানো হলে, তখন উপস্থিত খানে আলম ইরফান নামে এক ব্যক্তি ইউএনও-কে ব্যাজ পরিয়ে দেন। এ ঘটনার পর দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং মাঠে একপ্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানে আলম ইরফান পূর্বে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। হঠাৎ তার এমন উপস্থিতি ও ইউএনও-কে ব্যাজ পরানোর ঘটনায় সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ বিষয়ে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, “খেলা পরিচালনা কমিটির মাইকে ঘোষণার ভিত্তিতেই আমাকে ব্যাজ পরানো হয়। আমি জানতাম না কে এটি পরাবে। খেলা পরিচালনা কমিটিতে বিএনপি সমর্থিত ব্যক্তিরা ছিলেন, তাদের উদ্যোগেই বিষয়টি ঘটে।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলেও, স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে এলাকার শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা