August 16, 2026, 9:48 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

**সিরাজগঞ্জে নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম**

** স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

**সিরাজগঞ্জে নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম**
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম।

নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক হিসেবে পরিচিত। তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করে প্রশাসনিক কর্মকাণ্ডে সুনাম অর্জন করেছেন।

এছাড়া প্রজ্ঞাপনে ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ আরও বেশ কয়েকটি জেলার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে রয়েছেন— বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে এবং ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রশাসনের মাঠপর্যায়ে নতুন গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা