September 21, 2026, 11:59 pm
শিরোনাম :
গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

বান্দরবানের বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসাযী বাবুল কে জবাই করে হত্যা

রেজাউল করিম রিয়াদ, লামা উপজেলা প্রতিনিধি

বান্দরবানের বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসাযী বাবুল কে জবাই করে হত্যা

রেজাউল করিম রিয়াদ ।
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা ।

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ায় একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে। নিহত জাফর আলম বাবুল বাইশারী ইউনিয়নের তিতার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, চাদুপাড়ায় ধুংচাই মেম্বারের একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরত হাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এদিকে জনবসতি পূর্ণ পাহাড়ি এলাকায় একজন বাঙালি কাঠ ব্যবসায়ীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।হত্যাকাণ্ডের কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন চলছে।স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ধুংচাই মেম্বারের সঙ্গে রাবার বাগানসংক্রান্ত টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার কারও কারও ধারণা, জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরেও মেম্বারের ছেলে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে এসব দাবির কোনোটি এখনো পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাইশারী এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রতিবেদক’কে জানান, ইতিমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্টথার অভিযোগে একজনকে আটক করা হযেছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে, তদন্তের স্বার্থে ঘটনার কারণ প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা