August 16, 2026, 2:47 pm
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত

গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

Reporter Name

গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

লুৎফর সিকদার- (গোপালগঞ্জ প্রতিনিধি)

আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জ সদর, উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে, জনাব মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় ও র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এ মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব শরীফ রফিকউজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ, গোপালগঞ্জ।

উক্ত সভায় বক্তারা বলেন একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য পুকুর প্রস্তুতি,পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করার উৎসাহ প্রদান করেন এবং আরো বলেন মৎস্য চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। তাই সকলকে বেশি করে মৎস্য চাষের আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিগণ মৎস্য চাষীদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন পূর্বক পুরস্কার বিতরণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণীর ও পেশার সম্মানিত নাগরিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা