August 17, 2026, 3:47 am
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন

‎পিরোজপুর প্রতিনিধি :

‎​পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার(১৬ এপ্রিল) নতুন এই ভবনের পাইলিং স্থাপন কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

‎​দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকটে থাকা এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৬ তলা বিশিষ্ট এই মেগা প্রকল্প হাতে নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
‎​
‎পিরোজপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু সাঈদ বলেন, “শিক্ষার গুণগত মান বাড়াতে আমরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ৬ তলা ভবনটি নির্মাণ করছি। এটি জেলার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকির মাধ্যমে আমরা কাজের গুণগত মান নিশ্চিত করছি।”

উক্ত পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃজহিরুল ইসলাম,পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার প্রমুখ।

‎​পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন জানান, “বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় একটি আধুনিক রূপ পেতে যাচ্ছে। ষষ্ঠ তলা বিশিষ্ট এই ভবনটি জেলার অন্যতম নান্দনিক ও আধুনিক শিক্ষা কাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

‎​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী অত্যন্ত গুরুত্বের সাথে পাইলিং কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ৬ তলা এই ভবনের কাঠামো দৃশ্যমান হবে।

‎​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার জানান, “৬ তলা ভবনটি নির্মিত হলে কয়েক হাজার শিক্ষার্থীর ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব ও লাইব্রেরি সংকটের স্থায়ী সমাধান হবে।”

‎​বর্তমানে বিশালাকার হাইডোলিক মেশিনের সাহায্যে পাইলিং ভবনের পাইল ফাউন্ডেশন স্থাপনের কাজ চলছে। নতুন এই ভবনটি নির্মিত হলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় হবে দক্ষিণাঞ্চলের মধ্যে অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা